আগে সেরা ছিল, এখন চরম দায়িত্বজ্ঞানহীন! টাকা, সময় এবং কাস্টমারের কাছে সম্মান দুটোই নষ্ট করে।
আমি 'RD SMM Panel' এর পুরনো ব্যবহারকারী। একটা সময় এদের সার্ভিস এত চমৎকার ও দ্রুত ছিল যে কখনো কাস্টমার সাপোর্টে নক দেওয়ার প্রয়োজনই পড়েনি। কিন্তু বর্তমানে এদের অবস্থা ভয়াবহ রকমের খারাপ।
আমরা যারা ক্লায়েন্টের কাজ করি, তাদের একটা নির্দিষ্ট ডেডলাইন বা সময়সীমা থাকে। কাস্টমার আমাদের সারাজীবন সময় দেবে না। অথচ এই প্যানেলে অর্ডার করার পর ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও সার্ভিস পাওয়া যায় না। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো এদের সাপোর্ট টিম; মেসেজ দিলেই "ঠিক করে দিচ্ছি", "হয়ে যাচ্ছে" বলে শুধু ফাঁকা আশ্বাস দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না, উল্টো নিজের মূল্যবান সময় নষ্ট হয়। এদের এই চরম আনপ্রফেশনাল আচরণের কারণে কাস্টমারের কাছে নিজের প্রফেশনাল ইমেজ ও সম্মান নষ্ট হচ্ছে।
I am a long-time user of 'RD SMM Panel'. Honestly, their service used to be so excellent and fast that I never even needed to contact customer support. But recently, they have become absolutely terrible and irresponsible.
When we take orders from clients, we work under strict deadlines; clients won't wait forever. However, after placing an order here, more than 72 hours have passed, and there is still no delivery. The most frustrating part is their support team—they reply with empty promises like "we are fixing it" or "it's converting soon," but they never solve the issue. It only drains your valuable time. Because of their unprofessionalism, our reputation with our own clients gets ruined.








